০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা নারী‘র লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকি থেকে অজ্ঞাতনামা এক নারীর বয়স আনুমানিক (৩০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগমের নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ির সেফটিক ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক। ওই নারীর পরনে একটি কালো রঙের বোরকা ছিল।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন বাড়ির আশেপাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ধারণা করে সেফটিক ট্যাংকের মধ্যে কোনো মানুষ মরে পড়ে আছে। লাশের দুর্গন্ধে বাড়ির ভেতরে গিয়ে সেফটিক ট্যাংকের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, সম্ভবত লাশটি ৭/৮ দিন পূর্বের হবে তাই ক্ষতবিক্ষত হয়ে গেছে। ফিঙ্গার প্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই-এর টিম কাজ করছেন কিন্তু লাশটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হচ্ছে না বলে ওসি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা নারী‘র লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬