০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

বাংলাদেশের ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা হারুন কিসিঞ্জার বর্তমানে গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য অভিনেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।

শামীম হোসেনের পোস্টে উল্লেখ করা হয়েছে, আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানাতালা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।

জানা গেছে, হারুন কিসিঞ্জার বর্তমানে নিউমোনিয়ার সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা এখন তার চিকিৎসা পরিচালনা করছেন। তারা আশাবাদী, তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। ভক্তদেরও তার জন্য ধৈর্য ধরার এবং প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

৯০ দশকে কমেডিয়ান হিসেবে উত্থান হয় হারুন কিসিঞ্জারের। একসময় তিনি নিয়মিতই অভিনয় করেন বিটিভির নানা ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে। তাকে অনেক চলচ্চিত্রেও দেখা গেছে। হাস্যরসে ভরপুর সংলাপ ও মুখের অভিব্যক্তির জন্য দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন হারুন কিসিঞ্জার। তবে আজকাল আর তাকে অভিনয়ে দেখা যায় না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ

আপডেট সময় : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬