সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক (পরিচালন ও পরিকল্পনা) আসিফ মালিক,কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে এ বিদায় সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ট্যাংকলরী ওনার্স ইউনিট।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাজী ফজলুল হক, কর্যকারী সভাপতি হাজী সাইজুদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব আহামেদসহ ব্যবসায়ী ও অত্র সংগঠনের নেতৃবৃন্দরা।
আসিফ মালিক, পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক (পরিচালন ও পরিকল্পনা) হিসেবে সম্প্রতি অবসর নিয়েছেন।
আসিফ মালিকের নেতৃত্বে পদ্মা অয়েল পিএলসি এর অপারেশন বিভাগে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সাফল্য এসেছে। ডিপো ও সরবরাহ ব্যবস্থাপনা, নিরাপত্তা তদারকি, পরিকল্পনা বাস্তবায়ন এবং ব্যবসায়িক নীতির ক্ষেত্রে তার যুক্তি ও নেতৃত্ব কোম্পানিকে বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করেছে।
সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজেকে একজন আদর্শ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আসিফ মালিক ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না