০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

চাটখিলে দুর্বৃত্তদের আগুনে মুদি দোকান পুড়ে; লাখ টাকার ক্ষতি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর গ্রামের নুরুজ্জামান চেরাং বাড়ির সামনে (বাগান বাড়ি) একটি মুদি দোকান দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক টিপু সুলতান। এই ব্যাপারে টিপু সুলতান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে গতকাল রোববার দুপুরে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, প্রতিদিনের মতো তিনি রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দাউ দাউ করে তার আগুন জ্বলতে থাকে। এতে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হলেও তার দোকানের মালামালগুলো পুড়ে ছাই হয়ে যায়। টিপু সুলতান জানান, তার দোকানের পাশে তার একটি সিএনজি গ্যারেজ ছিলো। আগুন নিয়ন্ত্রণে আনার কারণে তার সিএনজি গ্যারেজটি রক্ষা পেয়েছে।

চাটখিল থানার ডিউটি অফিসার এস আই জহির অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাটখিলে দুর্বৃত্তদের আগুনে মুদি দোকান পুড়ে; লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৪:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬