প্রতিদিনের নিউজ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে। এ মাসে সকলকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাই আরও সচেষ্ট হবে। তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন।
রোববার,১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না