
ইসমাইল খান টিটু:
চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী ড. জালাল উদ্দিনকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর।
এক বিবৃতিতে শাহ আলম লস্কর বলেন, ড. জালাল উদ্দিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। চাঁদপুর-২ আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার বিকল্প নেই।
তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শাহ আলম লস্কর আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে লড়াই করেছে। বর্তমান প্রেক্ষাপটে এই লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ছাত্রসমাজ ও যুবসমাজকে রাজপথে ও মাঠে সক্রিয় থেকে জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।
সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সঙ্গে নির্বাচনমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকলেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চাঁদপুর-২ আসনের জনগণ এবার সঠিক সিদ্ধান্ত নেবে এবং বিপুল ভোটে ড. জালাল উদ্দিনকে বিজয়ী করবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না