মমিনুল ইসলাম:
দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের পিতা আলহাজ্ব আবুল হোসেন (রহ.)-এর জানাযায় হাজারো মানুষের ঢল নেমেছে।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বাদ যোহর মোহনপুর ইউনিয়নের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবকসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাযার আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, চাঁদপুর-২ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমরান হোসেন মিয়া, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লা মাস্টার, সমাজসেবক আব্দুল হাইসহ আরও অনেকে। এ সময় মরহুমের পুত্র কাজী মাহবুব ও কাজী হাবীব উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান কাজী মিজানুর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, আমার বাবা যদি জীবদ্দশায় কাউকে কষ্ট দিয়ে থাকেন, আপনারা তাকে ক্ষমা করে দেবেন। তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আলহাজ্ব আবুল হোসেনের দাফন সম্পন্ন করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না