সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের একজন গডফাদারের আতঙ্কে সাধারণ মানুষ জিম্মি ছিল। তিনি পালিয়ে যাওয়ার পর সিদ্ধিরগঞ্জে একজন সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন নব্য গডফাদার হিসেবে আবির্ভাব হয়েছেন। পুরো এলাকায় সন্ত্রাস, মামলা বানিজ্য, চাঁদাবাজি, ইপিজেড এর ব্যবসা নিয়ন্ত্রণ, শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুর নিচে বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এ সকল নব্য গডফাদার দের কোনভাবেই ভোটাররা গ্রহণ করবেন না। সাধারণ মানুষের কাছে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিন প্রত্যাখিত হয়ে আবোল তাবোল বকছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ তাকে প্রত্যাখান করবে। নব্য গডফাদারকে রুখতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে এ আসনটি উপহার দিবে জনগণ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে গণসংযোগ কালে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম যুগ্ম-আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক যুগ্ম-আহ্বায়ক টিএইচ তোফা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হুসাইন, জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরা, বিএনপি নেতা আবু তাহের, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সাইফুল ইসলাম ছাদু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানসহ আরো অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না