জীবগাঁও জেনারেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫

ইসমাইল খান টিটু:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জীবগাঁও জেনারেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবুল কাশেম ও শিক্ষক সোহেল রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন, গভর্নিং বডির সদস্য মো. সুমন আখন, মাধ্যমিক শিক্ষা অফিসাের হিসাবরক্ষক মো. আবু তাহের, ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি জাকির দর্জি, পৌর ছাত্রদল নেত্রী নিহা মনি প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

























