মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর গ্রামে ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আমেনা বেগম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকারের নেতৃত্বে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার বলেন, ড. মোহাম্মদ জালাল উদ্দিন একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে মতলবের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আপসহীন থাকবেন। আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিকল্প নেই।
তিনি আরও বলেন, বিগত দিনে মানুষের উপর যে নির্যাতন, অবিচার ও দুঃশাসন নেমে এসেছে, তার অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন জনগণ কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই আমাদের প্রত্যাশা।
এসময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রচারণায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না