সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, সিদ্ধিরগঞ্জে যেমন উন্নয়ন করেছি এখন আমার দায়িত্ব হবে সোনারগাঁকে সেই উন্নয়নে উন্নতি করা। কথায় না, প্রতিশ্রুতিতে না, আমি কাজ করাকে বিশ^স করি ভালোবাসি, যদি সুযোগ পাই এই সোনারগাঁয়ের চেহারা পাল্টিয়ে দিবে ইনশাআল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারী) সকালে সোনারগাঁ থানার কাচঁপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, আপনে পড়ালেখা না করে থাকেন, আপনে কষ্টে জীবন যাপন করেন, বলেনতো আপনার ছেলে মেয়ে কে পড়ালেখা করতে পাঠান কি না। আপনে বুজেন পড়ালেখার একটা মূল্য আছে সেজন্য পাঠান, তাহলে আপনার যে মূল্যবান ভোট আছে তা হলে পড়ালেখা করা মানুষ,কে দিবেন, না মূর্খ,কে দিবেন, শিক্ষিত, কে দিবেন না, অশিক্ষিত, কে দিবেন?
এই যে আপনার সন্তান কে পড়ালেখা করাচ্ছেন তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আপনাকে দিয়ে যেতে হবে, যোগ্য নেতৃত্বের কাছে নেতৃত্ব দিয়ে আপনার সন্তানের মান, উজ্জত, সম্মান নিয়ে যেন আগামী দিন চলতে পরে এবং ভালো মানুষ হিসেবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করতে পারে সেই কাজটাও আপনার দায়িত্ব।
গিয়াসউদ্দিন আরো বলেন, আমাকে ভোট দিতে হবে না, আমার থেকে যোগ্য মানুষ হলে তাকে ভোট দিবেন। অনেকে বলবে যে বিএনপির মার্কা ধানের শীষ, ধানের শীষকে ভালোবাসে এর জন্য ধানের শীষে ভোট দিব, আবার আমি বলছি আমার মার্কা ফুটবল। এই দুইটা মার্কা সম্পর্কে বলি, ফুটবল কিংবা ধানের শীষ কথা বলতে পারে, কাজ করতে পারে, কারো কোন সমস্য সমাধান করতে পাড়ে, না, এগুলা হলো প্রতীক, কিন্তু এই প্রতীকের মালিক হলো ব্যাক্তি, যে কথা বলতেও পারে, মানুষের কাজও করতে পারে, দেশের কাজও করতে পারে। কাজেই প্রতীক দেখে নয় মানুষ দেখে ভোট দিতে হয়। প্রতীক কোন বিষয় না, বিষয় হলো ব্যাক্তি, যেই ব্যাক্তি যোগ্য হবে তাকে ভোট দিবেন সে, আপনার জন্য কাজ করবে। যে যোগ্য হবে আপনার আশা আকাক্সক্ষা পূরনের জন্য সে কাজ করবে।
সোনারগাঁ থানা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম প্রধানসহ আরো অনেকে।
এদিকে বিকালে ফতুল্লার থানা কুতুবপুর ইউনিয়নের শাহী বাজার ও রসুলপুর এলাকায় গনসংযোগ ও উঠান বৈঠক করেন নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন।
রসুলপুর এলাকায় উঠান বৈঠকে শিবলী নোমানীর সভাপতিত্বে ও কৃষকদল নেতা নাছির প্রধানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতাল মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক সাহাবুদ্দিন মোল্লা, জাসাস নেতা আক্তার হোসেন ও মোহাম্মদ বিপ্লবসহ আরো অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না