মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা।
অভিযানকালে অননুমোদিতভাবে এবং সার্ভে সনদ ছাড়াই ড্রেজারের মাধ্যমে বালু পরিবহনের দায়ে এক ড্রেজার মালিককে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই ইউনিয়নের অন্য একটি স্থানে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। তবে দায়ী ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় সেখানে থাকা ২টি ড্রেজার বিকল করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এগুলো ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালানো না যায়।
স্থানীয়রা জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা বলেন, নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না