সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ মুহাম্মাদ গিয়াস উদ্দিনের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে ফতুল্লার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লা এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
ফুটবল প্রতীকে নির্বাচনী গণসংযোগে গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমার বাবা মুহাম্মাদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ ৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করছেন। তাই আমি নারায়ণগঞ্জ ৪ আসনের সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাই আপনারা আগামী ১২ তারিখে ফুটবল প্রতীকে ভোট দিয়ে গিয়াস উদ্দিন সাহেবকে নির্বাচিত করবেন। আপনাদের কাছে আমাদের আর কোন চাওয়া নেই।
সাদরিল বলেন, আপনাদের কাছে দাবি আপনারা শিক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কারন শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যাতিত কোন জাতি উন্নতি করতে পারেনা তাই আপনাদের কাছে আমি এলাকার সন্তান হিসেবে সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত সমাজ গড়তে ফুটবল প্রতীকে ভোট দিবেন।
সাদরিল আরো বলেন, আপনারা জানেন আমার বাবা এই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন আপনাদের ভোটের মাধ্যমেই তিনি নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হয়ে অত্র এলাকার মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন সন্ত্রাস, চাদাাঁবজিকে তিনি কখনো প্রশ্রয় দেয়নি। তাই আপনাদের কাছে আমার চাওয়া আগামী ১২ তারিখে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমার বাবাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করবেন।
উক্ত নির্বাচনী গণসংযোগে ফতুল্লা এলাকার স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ এলাকার যুব সমাজ ও মহিলারা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না