মুখলেছুর রহমান হীরা :
নেত্রকোণার বারহাট্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: আনোয়ারুল হক আজ বুধবার,২৮ জানুয়ারী বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনীময় করেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদারের সভাপতিত্ব ও মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জিপি এডভোকেট মো. মাহফুজুল হক, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী, মুক্তিযোদ্ধা সাবেক ডিএডি মো. নূর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক আশীক আহমেদ কমল, সিনিয়র সহ-সভাপতি মো. আক্কাছ আলী, বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাগণের উত্তরাধিকারী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ডাঃ আনোয়ারুল হক নাম উল্লেখ না করে বলেন, কোন কোন দল জুলাইয়ের গণঅভ্যূত্থানকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার চেষ্ঠা করছে।, ১৯৭১ সালে তৎকালীন মেজর,পরবর্তিকালে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তিনি দেশের স্বাধীনতা ঘোষনা করেন। তার ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। এই মহান স্বাধীনতার সমমর্যাদার আর কিছু হতে পারে না। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ করে তিনি বলেন, কোনটা সঠিক, আর কোনটা ভুল- আপনারা ভালো জানেন। জনসাধারনের মাঝে ভালোটা ছড়িয়ে দিয়ে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না