সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর তাতীঁদলের নেতা মোহর চাঁনের আয়োজনে নাসিক ৪নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ড এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র দলের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সদস্য সানি আলমের নেতৃত্বে উক্ত গনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. খায়রুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল,জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক টিএইচ তোফা,সিদ্ধিরগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান, মহানগর তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সাজ্জাদ, সহ-সাধারণ সম্পাদক সম্রাট আকবর, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আমজাদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হিরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আবুল হোসেন আবির ,যুবদল নেতা ইব্রাহিম, ওয়ার্ড ছাত্রদল নেতা মান্নান, ইউছুফ ও সিফাত প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না