
ইসমাইল খান টিটু:
চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) থেকে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক ড. জালাল উদ্দিনকে আসন্ন নির্বাচনে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মতলব উত্তর উপজেলা,ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী।
এক বিবৃতিতে উজ্জ্বল ফরাজী বলেন,বর্তমান প্রেক্ষাপটে দেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ হুমকির মুখে। এই সংকট থেকে উত্তরণে বিএনপি এবং ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। চাঁদপুর-২ আসনে ড. জালাল উদ্দিন একজন সৎ, যোগ্য, শিক্ষিত ও জনবান্ধব প্রার্থী হিসেবে মানুষের আস্থার প্রতীক।
উজ্জ্বল ফরাজী আরও বলেন, ড. জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।
উজ্জ্বল ফরাজী বলেন, মতলব উত্তর ও দক্ষিণের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। এবার মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রভিত্তিক সংগঠন শক্তিশালী করে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।
উজ্জ্বল ফরাজী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উজ্জ্বল ফরাজী ছেংগারচর পৌর বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ড. জালাল উদ্দিনকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না