সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এর আগে হীরাঝিল এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন কর হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সাবেক সহ-সভাপতি রওশন আলী, আব্দুল মোতালিব, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেইমান পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, এ্যাডঃ হাবিবুর রহমান মাসুম, নাজিম উদ্দিনসহ আরো অনেকে।
গনসংযোগ ও লিফলেট বিতরণকালে ইকবাল হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না