সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গণসংযোগের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের আদমজী,কদমতলী,শিমুলপাড়া, এসও রোড,বার্মাশীল ও গোদনাইল বাগপাড়াসহ বিভিন্ন এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এসময় সংসদে দুর্নীতি-দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ন্যায় ইনসাফ ও মানবতার পক্ষে কথা বলার সুযোগ চান তিনি।
নান্নু মুন্সি বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে আমার সংসদীয় এলাকায় কোন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। নিরাপদ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ গড়তে আগামী নির্বাচনে বটগাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় গণসংযোগে তার সাথে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না