মো. জাবেদ হোসেন:
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. খায়রুল কবীরের উপস্থাপনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মো. রবিউল হাসান। এরপর অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মো. রবিউল হাসান।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব আব্দুল হাই চৌধুরীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
এছাড়াও জেলা বিশেষ শাখার ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, আরআই রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ প্রবণতা ও পুলিশ সদস্যদের কল্যাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না