মমিনুল ইসলাম:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে আয়োজিত “দেয়াল পত্রিকা” প্রতিযোগিতায় গৌরবজনক সাফল্য অর্জন করেছে মতলব উত্তরের জীবগাঁও জেনারেল হক হাই স্কুল এন্ড কলেজ। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান অধিকার করে নেয়।
জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সৃজনশীলতা, উপস্থাপনা, বিষয়বস্তু নির্বাচন ও নান্দনিকতার বিচারে জীবগাঁও জেনারেল হক হাই স্কুল এন্ড কলেজের দেয়াল পত্রিকা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই সাফল্য আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমরা দলবদ্ধভাবে কাজ করেছি এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় আজ এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
আরেক শিক্ষার্থী বলেন, স্কুলের সম্মান রক্ষা করতে পেরে আমরা গর্বিত। এই পুরস্কার আমাদের সৃজনশীল কাজে আরও মনোযোগী হতে সাহায্য করবে।
পুরস্কার ঘোষণার পর বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানান। আগামী দিনে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় আরও ভালো ফলের প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীরা যে নিষ্ঠা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। জাতীয় শিক্ষা সপ্তাহের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়। আমি শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করুক তা নয়, বরং সৃজনশীলতা, নেতৃত্ব ও সামাজিক সচেতনতায়ও এগিয়ে থাকুক। এই অর্জন সেই লক্ষ্যের পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে দিল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না