সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একদিনে পরিচালিত অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে
পুলিশ জানায়, প্রথম অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিনজনকে আটক করা হয়। এসব ঘটনায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পূর্বের একটি চুরির মামলায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এদিন আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং জিআর পরোয়ানাভুক্ত তিনজন আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত মোট ১৩ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না