মতলব উত্তর প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খানের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে বালুরচর মাথাভাঙ্গা খান বাড়ীতে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও মোহনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফায়াত খান।
বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, ছেংগারচর পৌর সেচ্ছসেবক দলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম জমাদ্দার, পৌর মৎসজীবী দলের সভাপতি তমিজ উদ্দিন বেপারী, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা বলেন, দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করে গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না