প্রতিদিনের নিউজঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার,৯ জানুয়ারি রাত আনুমানিক ১টা ১০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্নগোপ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইসমাইল ভূঁইয়া ও আবু সাইদের বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. ফাহিম ভূঁইয়া (৩৫), নূরে মোহাম্মদ (১৮), খোকন মিয়া (৫৫), নাহিদ (১৮), মো. জোবায়ের (২৪), এসএম তৌহিদুজ্জামান (২১)। গ্রেফতারকৃত সবাই কর্নগোপ এলাকার বাসিন্দা এবং তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
অভিযানে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি কাটা রাইফেল, রাইফেলের ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতাররা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না