মো. জাবেদ হোসেন:
মৎস্য সম্পদ রক্ষায় সরকারের চলমান বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে চাঁদপুর মাছঘাট এলাকা থেকে প্রায় ৮মণ জাটকা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড।
গত রোববার (৪ জানুয়ারি) ভোর থেকে পরিচালিত যৌথ অভিযানে মেঘনা নদী সংলগ্ন মাছঘাট এলাকা থেকে অবৈধভাবে ধরা ৩৫০ কেজি (প্রায় ৮.৭৫ মণ) জাটকা উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জাটকা নিধন রোধ ও ক্ষতিকর বেহুন্দি জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় ভোর ৫টা থেকে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাটকা জব্দ করা হলেও কেউ মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত জাটকা বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে গিয়ে বিভিন্ন মাদ্রাসা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে এ বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে, যা চার ধাপে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না