সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক পথচারীকে তুলে নেওয়ার সময় ২ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় এ ঘটনাটি ঘটে। এসময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাপ, পুলিশের ভুয়া আইডি কার্ড ও একটি মাইক্রোবাস জব্ধ করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই গাজী মাহতাব উদ্দিন জানান, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ফুটওভার ব্রীজের নিচ থেকে অজ্ঞাত নামা ব্যক্তিকে ৪/৫ জনের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে জোর পূর্বক মাইক্রোবাসে (নং ঢাকা-মেট্রো-চ-১৯-৪৬১১) তুলে নেওয়ার সময় ঔ ব্যক্তির ডাক চিৎকারে আশেপাশে লোকজনের সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তারা দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা মোঃ সুমন মিয়া (৪২) ও হাসান মাহমুদ হিৃদয় (২৮) দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় অজ্ঞাত নামা ২/৩ জন পালিয়ে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানান এসআই গাজী মাহতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত মোঃ সুমন মিয়া শরিয়তপুর জেলার নড়িয়া থানার উপশি এলাকার মৃত সেকান্দার আলী। এবং হাসান মোহাম্মদ হ্রিদয় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ফলাপাটুয়া দক্ষিনপাড়া এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বিষযটি নিশ্চিত করে জানান, এক পথচারীকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার সময় ২ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাদেরকে নিকট থেকে এক জোড়া হ্যান্ডকাপ, পুলিশের ভুয়া আইডি কার্ড ও একটি মাইক্রোবাস জব্ধ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না