মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য ও আত্মত্যাগের গৌরবময় দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আত্মপ্রকাশ করে।
মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা র্যালি নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছে। তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি এবং রাষ্ট্রক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার রূপরেখা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা কাজ করছে। এই রূপরেখার মাধ্যমে বিচার বিভাগের সংস্কার, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না