প্রতিদিনের নিউজ:
মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন।
২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মাহাবুব হোসেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালি জাতি অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন সাহস, ত্যাগ ও বীরত্বের বিনিময়েই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, আমি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজ গঠনে কাজ করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না