প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় প্রায় ৭০ লাখ টাকার ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার,১০ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৯ ডিসেম্বর রাত ১১টায় গোপন সংবাদেরভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
সিয়াম-উল-হক আরও বলেন, জব্দক করা জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না