চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেল ঘোষনা ও বাস্তবায়ন, বেসিক বেতন ন্যূনতম ৩৫ হাজার টাকা নির্ধারণ, গ্রেড সংখ্যা হ্রাস করে বৈষম্য দূরীকরণ, ব্লক পোস্ট বাতিল করে শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহালের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার সরকারি কর্মচারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করে।
মানববন্ধন শেষে তারা চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল অফিসের কর্মচারী মোঃ আব্দুল হাই, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ছাইফ উদ্দিন প্রমুখ।
বক্তারা ডিসেম্বরের মধ্যে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না