সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্সি, মো. রাজা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, থানা বিএনপির সদস্য মো. সামছুল আলম, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ঝিমি ও বিএনপি নেতা মোবারক হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না