সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৫টি মাদ্রাসার আলেম-ওলামায় কেরাম ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের পরিচালনায় ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ও নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি তৈয়ব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
এতে জামিয়া ইসলামিয়া উলুম সানারপাড় মাদরাসা ও এতিমখানা, জাবালে নূর তাহফিজুল কুরআন মাদরাসা, জামিয়া রাশিদিয়া মাদরাসা সহ ৫টি মাদরাসার আলেম ওলামা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক আলেম ওলামায় কেরামগণ ও এতিমখানার শিক্ষার্থীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন।
এসময় এতে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা হাজী মোহাম্মদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মো: শাহীন আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্নেল, সুহিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য মো: সুমন মুন্না, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর হক ভূঁইয়া মেম্বার, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, নাসিক ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মাহামুদ, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা জুবায়ের প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না