রবিউল আলম:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে পূবাইল থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মনসুর আলী।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে মাঝুখান পূর্ব পাড়া বাইতুন নূর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোলেইমান মুন্সি,পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, পূবাইল থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক খালেদ মোশাররফ, ৪০নং ওয়ার্ড যুবদলের সভাপতি মসিউল আলম, পূবাইল থানা যুবদলের যুগ্ন-আহবায়ক আওলাদ হোসেন বেপারী, ৪০নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি আব্দুল জলিল, পূবাইল থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রোমাজ্জল হোসেন জামাল, ৪০নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্না খান, বিশিষ্ট বিএনপি নেতা ও সততা বেকারীর স্বত্বাধিকারী হাজী আজাহার, পূবাইল থানা যুবদল নেতা আমিনুল ইসলাম, পূবাইল থানা সেচ্ছাসবক দলের আহবায়ক সদস্য ফরহাদ হোসেন দুখু, ৪০ নং ওয়ার্ড বিএনপি সদস্য আরিফ হোসেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।
এ সময় মনসুর আলী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া। আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
তিনি আরও বলেন, দেশের সংকটময় সময়ে জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা এবং নেতৃত্ব এদেশের আপামর জনসাধারণ প্রত্যাশা করেন। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যাশার বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে ফিরিয়ে দেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না