মো. রাছেল:
রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৪০০ জন কৃষককে কৃষি উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে ৮৫০ জন কৃষককে উচ্চ ফলনশীল উফসী ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়। অপরদিকে ৫৫০ জন কৃষককে উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ ২ কেজি করে বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, কৃষকই আমাদের অর্থনীতির চালিকাশক্তি। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা উৎসাহিত হয়ে কৃষি কাজে মনোনিবেশ করবে। তার ফলে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিনত হবে।
সার ও বীজ নিতে আসা কৃষকরা জানান, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক কৃষক।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না