বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবামূলক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা.আব্দুল বারী।
চিকিৎসা সেবার উদ্বোধন কালে ডা. আব্দুল বারী বলেন, বাগমারার প্রত্যন্ত এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে এ ধরনের চিকিৎসা ক্যাম্প। এ সেবামূলক কার্যক্রম এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। এরই মধ্যে বাগমারার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামের নিম্ন আয়ের অসহায় সুবিধা বঞ্চিত লোকজনের উপস্থিতি বেশি হয়ে থাকে।বিশেষ করে যাদের টাকা-পয়সা আছে তারা বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নিতে পারে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্যই হচ্ছে অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবার মাধ্যমে তাদের কল্যাণে কাজ করা। বিগত সরকারের সময়ে প্রত্যন্ত এলাকার মানুষ কতটা সুবিধা বঞ্চিত সেটা এই গ্রামগুলোতে না এলে বোঝা যায় না।
ডাক্তার আব্দুল বারী আরও বলেন, আমি মানুষের পাশে থেকে প্রায় ৩০ বছর যাবৎ চিকিৎসাসেবা দিয়ে আসছি।ভবিষ্যতেও এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: নুরুল ইসলাম চৌধুরী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: রেজাউল করীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, গনিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান।দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী সেবাকর্মী চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ভবানীগঞ্জ ক্লিনিক। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত আরো ছিলেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, গনিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহসিন আলী, শ্রমিক কল্যান ফেডারেশন গনিপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি সোহেল রানা, বুজরুক কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস শুকুর, ওয়ার্ড জামায়াতের নেতা সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, হোসেন আলী প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না