প্রতিদিনের নিউজ:
ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতার বাড়িতে গেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একে.এম হেলালউদ্দিনকে দেখতে তাঁর বাসভবনে যান মুহাম্মদ গিয়াসউদ্দিন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন হেলালউদ্দিনের বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি হেলাল উদ্দিনের সাথে কুশল বিনিময় করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দলের দুঃসময়ে যারা ছিলেন তাদের খোঁজ রাখা দলের প্রতিটি নেতাকর্মীর কর্তব্য। আমরা হেলাল উদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করছি।
অসুস্থ হেলালউদ্দিনকে দেখার পর এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবু রহমান সুমনের সার্বিক তত্বাবধায়নে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এসময় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমি যতদিন বেচে থাকি ততদিন যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, আপনদের কল্যাণে কাজ করতে পারি তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমরা সবায় মিলে ফতুল্লার উন্নয়নও চাই জনগণের কল্যাণে কাজও চাই, আবার সর্ম্পক রেখে আনন্দের সাথে আমরা সংগঠন করতে চাই।
আমরা কিন্তুু প্রত্যাকে প্রত্যাকে সহকর্মী আমরা কিন্তুু আনন্দের সাথে এই রাজনীতি করছি, অনেকে কিন্তুু এটা করতে পারেনা। অনেকে বিভিন্ন সময় আন্দোলন, সংগ্রাম, বা বিপদ দেখলে পালিয়ে যায়, তখন নেতাকর্মীরা তাদের খুঁেজও পায় না, আবার সু-সময় হলে তারা বেড়িয়ে আসে, বেড়িয়ে যখন যায় নেতাকর্মীরাও কিন্তুু লজ্জিত হয় তার জন্য কথা বলতে। আর আমরা কিন্তুু বিপদ আর সু-দিন দুই দিনেই আছি, সব সময় নেতাকর্মীদের পাশে আছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি,এম,সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, হাজী বিল্লাল হোসেন, যুগ্ম-সম্পাদক খন্দকার আক্তার হোসেন, মাঈনুল হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, শওকত আলী, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জামির হোসেন খাঁন স্বাধীন, ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতা নাছির প্রধান ও আশিক মাহমুদ সুমন প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না