মো. রাছেল:
চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা গ্রামে ছেলের দায়ের কোপে বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৭০) মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের নোয়াপাড়া প্রধানীয়া বাড়িতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ সৃশংস হত্যাকাণ্ডে এলাকায় নেমে আসে শোক ও নীরবতা। ঘটনার পর পালাতে চাইলে স্থানীয়রা ঘাতক ছেলে মোঃ হোসাইন (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতের বড় ছেলে নোমান সরকার জানান, বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাবা খালেক ও ভাই হোসাইনের কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে ওঠেন হোসাইন। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক দায়ের কোপ দিতে থাকেন। আঘাতে ঘটনাস্থলেই বাবার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।
তিনি আরো জানান, আমার ভাই এমন ভয়ংকর কাজ করবে কখনো ভাবিনি। হোসাইন মানসিকভাবে অসুস্থ ছিল। কিন্তু এমন নৃশংস ভাবে বাবার উপর আঘাত করবে তা আমরা ভাবতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোম আজিজুল ইসলাম জানান, বাবাকে হত্যা করে পালানোর সময় স্থানীয় লোকজন হত্যাকারী হোসাইনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোসাইনকে গ্রেফতার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না