রবিউল আলম:
ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ধস ও প্রাণহানী ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ, শোক প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে আইউব আলী ফাহিম বলেন, ‘প্রিয় দেশবাসী, সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জন, ঘরবাড়ি ও স্বাভাবিক জীবন হারিয়েছেন—তাদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে আপনাদের শক্তি ও ধৈর্য যেন আরও দৃঢ় হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি, আর ক্ষতিগ্রস্ত সবার জন্য সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত হোক—এই প্রার্থনা করি।
ভূমিকম্পে যে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে-ঝুঁকে পড়ুন (Drop), ঢেকে রাখুন (Cover), ধরে থাকুন (Hold On) একটি মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন।জানালা, কাঁচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ এসব থেকে দূরে থাকুন।লিফট ব্যবহার করবেন না। গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।ঘরের বাইরে থাকলে-বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান। খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।
গাড়িতে থাকলে-গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়। গাড়ির ভিতরেই থাকুন যতক্ষণ না কম্পন থামে। কম্পন থামার পর কী করবেন-গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন।নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন, যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়।লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন। পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কিনা দেখুন।আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।’
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না