নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিকের দানা তৈরী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর রাতের দিকে ফতুল্লার পশ্চিম ধর্মঘঞ্জ এলাকার ঢালিপাড়া এলাকার ওই কারখানায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ করেই কারখানার ভিতরে আগুন লেগে যায়। সেই সাথে মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সেই সাথে প্রায় দুইঘণ্টা সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেই সাথে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, এটি একটি প্লাস্টিকের কারখানা ছিলো। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার মালামাল পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
ফতুল্লা মডেল থানা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না