সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সরকারি যায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা থেকে চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মো. মিলন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জপুলস্থ যুবদলের কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ কথা জানান। মো. মিলন সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও থানা যুবদলের রাজনীতি করছেন।
অভিযোগ করে বিএনপির এই নেতা জানান, আমি বিএনপির একজন সক্রিয় কর্মী। বর্তমানে যুবদলের রাজনীতি করছি। গত সোমবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় ও অনলাইনে আমাকে জাড়িয়ে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি কখনো চাঁদাবাজির সাথে জড়িত নই। আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করতে উঠেপড়ে লেগেছে।
তিনি আরও জানান, আমি কোনো দোকানের পজিশন বিক্রি করি নাই। আমি কারো কাছে বিকাশের মাধ্যমে চাঁদাও নেইনি। আমারতো সেখানে কোনো দোকান নেই, তাহলে আমি কিভাবে দোকানের পজিশন বিক্রি করবো। আমি বিএনপি করি তাই আমার সাথে নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদরিলের বিভিন্ন অনুষ্ঠানের কিছু ছবি রয়েছে। যা আমি দীর্ঘদিন পূর্বে আমার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেছিলাম। একটি কুচক্রীমহল আমার ব্যাক্তিগত একাউন্ট থেকে সেই ছবি নিয়ে সাবেক কাউন্সিলর সাদরিলকে জড়িয়ে আমার বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত রয়েছে। তাই আমি বলবো বিএনপি চাঁদাবাজির রাজনীতি করেনা। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না