সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষের প্রচারনায় নারায়ণগঞ্জ ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে গণসংযোগে মিছিল নিয়ে যোগদান করেছে ৭নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সার্বিক সহযোগিতায় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সম্পাদক মাসুদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রিন্স, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য গাজী শফিকুল ইসলাম মিন্টু, নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মালি, শাহ-আলম, জমিস, মোক্তার হোসেন, শাহ-আলম, বুলবুল, তপন, দেলা, স্বপন, মাসুদ, শাওন ও রিংকু প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না