আজিজুল ইসলাম:
পাইকগাছায় তারুণ্যের উৎসব-২০২৫ সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভায় বক্তব্য রাখেন—উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, সিনিয়র আলীম মাদ্রাসার প্রিন্সিপাল আজহার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওয়াহাব ও দেবাশীষ সরদার, সিএ আব্দুল বারী।
সভায় তারুণ্যের উৎসবকে ঘিরে বুধবার (১৯ নভেম্বর) উদ্বোধন এর মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না