
ইসমাইল খান টিটু:
আগামী ১৪ই নভেম্বর (শুক্রবার) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনোয়ারপুর গ্রামে আবুল হোসেন ডায়াবেটিস সেন্টারে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এ উপলক্ষে আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থিত, আবুল হোসেন ডায়াবেটিস সেন্টারে” সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন অভিজ্ঞ চিকিৎসক ও বিশেষজ্ঞরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা আলোচনা, ওষুধ পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে।
বিশেষত গ্রামীণ এলাকার সাধারণ মানুষ যাতে সহজেই চিকিৎসা সুবিধা পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষের পক্ষ জানান, ডায়াবেটিস এখন একটি নীরব ঘাতক। সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব। তাই সবাইকে নিজ নিজ স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে ফ্রি চিকিৎসা সেবায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে রিপন সরকার বলেন দিনব্যাপী এ কর্মসূচিতে মতলব উত্তরসহ আশপাশের গ্রামের জনগণের উপস্থিতি আশা করা হচ্ছে।
আবুল হোসেন ডায়াবেটিস সেন্টারের পরিচালক ও উদ্যোক্তারা মতলববাসীদের আন্তরিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না