সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন সফল করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্মেলন সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিলটি আগামী ১২ নভেম্বর ২০২৫, বুধবার বিকাল ৩টায় হাবিবপুর ঈদগাহ ময়দান থেকে শুরু হবে। হাবিবপুর মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হবে। এতে সোনারগাঁ উপজেলার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখবৃন্দ বক্তব্য রাখবেন।
আয়োজকরা জানান, খতমে নবুওয়তের প্রতি মুসলিম উম্মাহর আক্বীদার অটল অবস্থান বজায় রাখতে এবং কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিকে হধঃরড়হধষ পড়হংবহংঁং এ রূপ দিতে এ আন্দোলন অব্যাহত থাকবে। একইসাথে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন সফল করার আহ্বান জানান তারা।
সার্বিক আয়োজন পরিচালনা করছে— খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি, সোনারগাঁ শাখা। আয়োজকরা ঈমানী দাবি আদায়ে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না