সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস
- আপডেট সময় : ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭৮

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুসে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে জালকুড়ি বাসস্ট্যান্ড, কইড়তলা, নাইনন্তার পাড়া, তালতলা, মাদবর বাজার, আমতলা, উওরপাড়া হয়ে জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কবর বাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।
ছাদেক আলী ফকির জামে মসজিদের সভাপতি আলহাজ¦ নেকবর আলীর সভাপতিত্বে ও জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ¦ জাকির হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান উপদেষ্টা আলহাজ¦ বায়েজিত আহম্মেদ, জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ¦ শাকির আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান, সহ-সভাপতি মোবারক হোসেন, আলহাজ¦ আককাছ আলী, আলহাজ¦ আব্দুস সামাদ, যুগ্ম-সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল করিমসহ নেদায়ে ইসলাম সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।


























