
প্রতিদিনের নিউজ:
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে এলোমেলো একটি দেশকে শান্তির পতাকার নিচে মিলিত করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্য ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ।
রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশমাতৃকার মুক্তি, সার্বভৌমত্ব রক্ষা, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এই দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং বারবার দেশের সংকটকালে জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি আরোও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি হলো দেশের স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা“বাংলাদেশী জাতীয়তাবাদ”আজ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সেই আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব আমাদের আগামী দিনের আশার বাতিঘর।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঐক্য, সাহস, সত্য ও গণতন্ত্রের পথে অটল থেকে বিএনপি আবারও গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আসুন, আমরা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই, এবং একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না