
প্রতিদিনের নিউজ :
নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাগেরহাটের চিতলমারীতে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক। বুধবার,২৩ জুলাই দুপুরে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত দুই ভাই কাওছার বাবনা (২৮) ও আনসার বাবনাকে (২২) আটক করেছে। তারা একই গ্রামের আসমত বাবনার ছেলে।
নিহতের ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার জানান, তার মেয়েদের দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করত কাওছার বাবনা। বুধবার দুপুরে তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে টিউবওয়েলে পানি আনতে গেলে কাওছার শিশুটিকে জড়িয়ে ধরে। মেয়ে ঘটনাটি বাড়িতে জানালে, দাদি আলেয়া বেগম ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। তখন কাওছার ও তার ভাই আনসার ক্ষিপ্ত হয়ে আলেয়া বেগমের মাথায় ইট ও পুতা দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না