
বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান রইস উদ্দীনের অবসরজনিত বিদায় অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অহিদুল ইসলাম। প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষের চলতি দায়িত্বে থাকা হিটলার আলী।
অতিথি থেকে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক বেলাল হোসেন, হুমায়ুন কবির, আবদুল হাকিম, জালাল উদ্দিন,আবুল কালাম আজাদ সুইট, আফজাল হোসেন, ইয়াছিন আলীপ্রমুখ।অনুষ্ঠানে কলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভবানীগঞ্জ কলেজে সম্মান শ্রেণির পাঠদানের শুরু থেকে রইস উদ্দীন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না