
প্রতিদিনের নিউজ :
সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে থেকে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ পারভেজ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দিকে অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া আবুল হোসেনের ছেলে।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোডের শিমরাইল মোড় লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ হাতে নাতে পারভেজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না