জার্মান-যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাচ্ছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৪:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৫৬

নিউজ ডেস্ক
আগামী শনিবার (২৯ অক্টোবর) জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে ঢাকা ত্যাগ করবেন তিনি। শুক্রবার (২৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়নাল আবেদীন জানান, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সহধর্মিণীকে নিয়ে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টা ২০মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখের পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতি ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জার্মানি ও লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।






























