
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এম্পিয়ার ল্যান্ডমার্ক কোম্পানির বিরুদ্ধে ভূয়া জাল দলিল তৈরীর মামলায় দলিল লেখক ও সনাক্তকারী সাক্ষী মহসিন ভূঁইয়া(৩৫)কে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমুলি আদালত-৫ হতে মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাহার জামিন নাম মঞ্জুর করে, গত ৬ মে সোমবার কারাগারে প্রেরণ করেন। যাহার পিটিশন মামলা নং-৩৮৪/২২ সি আর মামলা নং-৪৫/২৪।
কারাগারে প্রেরণ করা মহসিন ভুইয়া (৩৫) জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার মৃত তোফাজ্জল ভুইয়ার ছেলে সে সোনারগাঁ থানা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক সমন নং-১০০।
মামলার বাদী আমজাদ হোসেন জানান, এম্পিয়ার ল্যান্ডমার্ক কোম্পানির লি: এর সহযোগী হিসেবে, ভুয়া দাতা সাজিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সোনারগাঁও উপজেলার নোয়াগাঁ ইউনিয়ন চর গোবিন্দপুর মৌজাতে তিনটি দলিলে ১৮ বিঘা ২ শতক জমি রেজিষ্ট্রেশন করেন। যাহার দলিল নং- ১২৪৫৭, ১২৪৬২, ১২৪৮৬/ ২০২২।
জাল-জালিয়াতি মামলায় অভিযুক্ত মহসিন ভুঁইয়ার (৩৫) এর সাথে আরো দুই সহযোগীর নামে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার সহযোগীরা হলেন, সজল বিশ্বাস (৩৫) পিতার রাধিকা বিশ্বাস সাং বস্তল জামপুর, আলমগীর (৪২) পিতা মৃত: নূর মোহাম্মদ, সাং বস্তল জামপুর।
জানা যায়, স্থানীয় এলাকার জনসাধারণের বসবাস করা ঘরবাড়ি ও ফসলি জমি এম্পিয়ার ল্যান্ডমার্ক কোম্পানির নামে ভুয়া জাল দলিল করে দখল করার চেষ্টা করে। আদালতের কার্যক্রমে এলাকাবাসীর আইনের প্রতি আস্থা ফিরেছে। আদালতের ঘোষণার পরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করে। স্থানীয় এলাকাবাসীর দাবী মামলায় অভিযুক্ত সকল আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না